কালিয়াকৈরের রঘুনাথপুর বিটে বনের জমি দখলের হিরিক

অপরাধ জাতীয় ঢাকা

মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ কালিয়াকৈর রেঞ্জের আওতাধীন রঘুনাথপুর বিটে বনের জমি দখল করে ঘর নির্মাণের হিরিক পরেছে।

স্থানীয় একাধিক লোকজন জানিয়েছেন, বিট কর্মকর্তার সাথে আতাত করে মোটা অংকের উৎকোচের বিনিময়ে এসব জবর দখল হচ্ছে।

জানা যায়, উপজেলার চা বাগান উত্তর পাড়া এলাকায় তোতা মিয়ার স্ত্রী হালিমার প্লটে মাসুদ রানা ৩০ হাত লম্বা একটি রঙিন টিনের বড় ঘর নির্মাণ করছে। একই এলাকায় জহিরের প্লটে সবুজ, হালিম, ফারুক নামের তিন ব্যক্তি তিনটি ঘর নির্মাণ করেছে।

এছাড়াও রঘুনাথপুর বিট এলাকায় বনের গাছ পাচার, ছ’মিল ও কাঠের গাড়ি থেকে চাঁদা আদায় সহ একাধিক জবর দখল করার অভিযোগ পাওয়া গেছে।

বিট কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, এসব জবর দখলের বিষয় আমার জানা নেই।

এব্যপারে কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, এসব অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *