সাটুরিয়ায় ভুট্টা খেতে রক্তাক্ত অবস্থায় মিলেছে অজ্ঞাত মানসিক প্রতিবন্ধীর লাশ

অপরাধ জাতীয় ঢাকা

হাবিবুর রহমান, মানিকগঞ্জ: সাটুরিয়ার ধানকোড়া বটতলা এলাকায় লাল চান মিয়ার ভুট্টা খেতে রক্তাক্ত ও উলঙ্গ অবস্থায় অজ্ঞাত এক মানসিক প্রতিবন্ধী নারীর লাশ পাওয়া গেছে।

স্থানীয় মুন্নি বেগম (২৫) জানায়, তিনি ঐ ভুট্টা ক্ষেতের পাশে ঘাস কাটছিলো, তখন তার ছোট ছেলে খেলতে খেলতে ভুট্টা খেতের দিকে গেলে সে দেখতে পেয়ে তার মাকে দেখতে বলে। পরে ঐ বাচ্চার মা এগিয়ে গিয়ে ওই নারীকে বস্ত্রহীন অবস্থায় পড়ে থাকতে দেখে রাস্তার পাশ দিয়ে যাওয়া ভ্যান চালকদের ডাক দেয়। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী জড়ো হয়।

স্থানীয় এক দোকানদার জানায় গতকাল সকালে ঐ প্রতিবন্ধি বটতলায় আসে এবং মানুষের কাছে রুটি চেয়ে খায়। এর পর তাকে এদিকে আর দেখা য়ায় নাই। আজ বিকেলে জানা যায় ভুট্টা খেতে ঐ প্রতিবন্ধীর লাশ পাওয়া গেছে। ওই মানসিক প্রতিবন্ধী নারীর লাশ ভুট্টা খেতে কিভাবে এলো এ নিয়ে এলাকাবাসীর মনে নানান প্রশ্ন।

এ ব্যাপারে ঘটনা স্থলে উপস্থিত সাটুরিয়া থানার পুলিশ পরিদর্শক সালেক জানান, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। উদ্ধার কাজ চলছে। সকল তথ্য নিশ্চিত করে পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *