কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক-৬

অপরাধ জাতীয় ঢাকা

মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর):
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা এলাকা থেকে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জনকে আটক করেছে থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশের উপ পরিদর্শক মনিরুজ্জামান, উপ পরিদর্শক আনোয়ার হোসেন ও উপ পরিদর্শক জামিনুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের চান্দরা গজারী বনে অভিযান চালায়।

এ সময় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃত শরিফুল ইসলাম(৩৫) এর কাছ থেকে একটি পাইপগান ও অন্যান্যদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আটককৃত শরিফুল ইসলাম কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া এলাকার মীর ওয়াদুদের ছেলে। তার অপর সহযোগীরা হলো- শাহরিয়া মিঠু(৩৭), মোহর আলী(৩৫), আব্দুর রশিদ(৩৫), জালাল শেখ(২৭), মোঃ মামুন(৩০), মাহফুজ(২০)।

কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, আটককৃতদের নামে মামলা দিয়ে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *