কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উত্তর ধরলার সাধারণ মানুষ ও নেতিয়েপড়া জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে সফলতা অর্জন করে আসছেন- আধুনিক ও ডিজিটাল স্বাস্থ্য সেবার এক অনন্য নাম “নাগেশ্বরীর সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার”। মানুষের আস্থা, আমাদের প্রচেষ্টা স্লোগানকে সামনে রেখে ২৪ঘন্টা এমবিবিএস ডাক্তার দ্বারা স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।
নাগেশ্বরীর সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রোগীর সুরক্ষা ও যত্নের গুণমান প্রমাণসহ নির্ধারিত ব্যয়ে সঠিক চিকিৎসা সেবার অঙ্গীকারবদ্ধ এবং ২৪ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, সাধারণ এ্যাম্বুলেন্স ও ল্যাবরেটরী সার্ভিস সহ জরুরী সেবা সমূহ চালু রয়েছে। বর্তমানে ক্লিনিকটি সফলতার সাথে পরিচালিত হচ্ছে।
জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার টিএন্ডটি মোড় সংলগ্ন অবস্থিত “নাগেশ্বরীর সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার” টি নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়ী ও কচাকাটার বিভিন্ন এলাকার রোগীদের বিধি মোতাবেক স্বল্প খরচে অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে উন্নত স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। নাগেশ্বরীর সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থপনা পরিচালক ডাক্তার মোঃ রাশেদুল কবীর (রাশেদ) এবং পরিচালনা পর্ষদের অন্যতম ডাক্তার মোঃ আখেরুল ইসলাম (আখের), নার্স, কর্তব্যরত এমবিবিএস ডাক্তার এবং অভিজ্ঞ ডাক্তারগণের মাধ্যমে গাইনী, মেডিসিন, সার্জারি, শিশু, বাথব্যথাসহ সকল ধরণের রোগী দেখে স্বাস্থ্যসেবায় বড় সফলতা অর্জন করে আসছেন এবং সকল প্রকার রোগীদের স্বাস্থ্যসেবার পাশাপাশি আধুনিক ও ডিজিটাল আলট্রাসনোগ্রাম, এক্সরে, সিআর, ইসিজির মাধ্যমে ক্লিনিকে অভিজ্ঞ ডাক্তার দ্বারা সকল অপারেশন ও ডেলিভারি করা হচ্ছে।
নাগেশ্বরীর সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থপনা পরিচালক ডাক্তার মোঃ রাশেদুল কবীর (রাশেদ) বলেন, নাগেশ্বরী উপজেলার জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা বিধি মোতাবেক পৌঁছে দিচ্ছি। দেশের স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ হিসেবে আমরা চব্বিশ ঘণ্টা এমবিবিএস ডাক্তার দ্বারা স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রেখেছি।
কুড়িগ্রামের সিভিল সার্জন ড. মনজুর এ-মোর্শেদ বলেন, অবহেলিত গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে মালিকানাধীন ক্লিনিক স্বাস্থ্যসেবায় অত্যন্ত সহযোগী ভূমিকা পালন করে আসছে। নাগেশ্বরীর সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার কতৃপক্ষ কে ধন্যবাদ।

