মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতাঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইতলী এলাকার অতুল চন্দ্র সাহার ছেলে অংকন (১২) নামে এক শিশু গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে নিজের ঘরের আড়ার সঙ্গে ফাস নেয় ওই শিশু।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবারে উপজেলার বড়ইতলী এলাকায় অংকন তার মা ও চাচীর কাছে হাত খরচের জন্য ৫০ টাকা চায়। কিন্তু তারা তাকে টাকা দেয় না। পরে মা-চাচীর সাথে অভিমান করে ঘরের আড়ার সঙ্গে ফাস দেয়।
পরে অনেক ডাকাডাকির করেও সাড়া না পেয়ে পরিবারের লোকজন দড়জা ভেঙে ভেতরে গিয়ে তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

