কুড়িগ্রামে জমির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে নিহত ১

অপরাধ জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউপির শিমুলতলা বাজারে জমির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে দু’পক্ষের কথা-কাটাকাটির এক পর্যায়ে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

ইব্রাহিম আলী (৯০) চর টুপামারী শিমুলতলা বাজার গ্রামের মজম আলীর’র ছেলে।

শুক্রবার (১১ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩০মিনিটে বেরুবাড়ী ইউনিয়নের চর টুপামারী শিমুলতলা বাজারে খোকন আলী হেদা ও ইব্রাহিম আলী দুই পক্ষের মধ্যে জমির সীমানা প্রাচীর নিয়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুল মোত্তালিব, শাহাআলম, বাদশা ও স্থানীয় নুরু দেওয়ানী, জুহুর আলী, আব্দুস সালাম, মনের উদ্দিন জানায়, গাছপাড়ী গ্রামের ছবি ঘাটিয়ালের পুত্র খোকন আলী হেদা ও ইব্রাহিম আলী দুই পক্ষের মধ্যে জমির সীমানা (আইল) নিয়ে বিরোধ চলে আসছিলো। এই দিন জমির বিরোধ নিয়ে দু’পক্ষের কথা-কাটাকাটির এক পর্যায়ে খোকন আলী হেদার ধাক্কায় ইব্রাহিম আলী (৯০) ঘটনাস্থলে মারা যায়।

খবর পেয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান বলেন, জমির সীমানা প্রাচীর নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন আলী হেদার ধাক্কায় ইব্রাহিম আলী (৯০) ঘটনাস্থলে মারা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *