মানিকগঞ্জের হরিরামপুরে ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের দায়ে ১০ জনের কারাদণ্ড

অপরাধ জাতীয় ঢাকা

হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়ন পরিষদের কামার ঘোনা ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার করার দায়ে ১০ জনকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ড দেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নে সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যর গালা ইউনিয়নের কামার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করে।

এসময় ওই ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার করার দায়ে ১০ জন ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের প্রত্যেককে ৭ দিন করে করাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *