রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এঁর ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী রাজারহাটে পালিত হয়েছে।
মঙ্গলবার ৪ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাজারহাট উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন।জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ শহিদ মিনার চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, নিরবতা পালন,দোয়া, কেক কাটা ও আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও চাকির পশার ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুস ছালাম, যুগ্ম আহবায়কদ্বয় ইমতিয়াজ আহমেদ এন্তাজুল ও সুমন রায়, সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক গোলাম সরওয়ার বাবলু, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনামুল হক, সদস্য জাহানুর আলম সোহেল, আলামিন সহ উপজেলা ও ইউনিয়ন শাখা ছাত্রলীগের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন।

