কুবি প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) সকালে কুবি ছাত্রলীগের আয়োজনে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ র্যালি ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে ভাস্কর্যের সামনে থেকে একটি আনন্দ র্যালি বের করে নেতা-কর্মীরা। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেক কাটেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিজ্ঞান অনুষদের ডিন ড. দুলাল চন্দ্র নন্দী, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

