এনামুল হক সরকার, নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: ১৮ ডিসেম্বর শনিবার বিকাল চার ঘটিকায় রাজারহাট উপজেলার কাশেম বাজারের দক্ষিণে স্থানীয় যুবসমাজের সহযোগীতা মনিরুজ্জামান বাদলের উদ্যোগে কৃষি জমিতে তৈরি মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে ভিমশর্মা প্রিমিয়ার লিগের পঞ্চম আসরের শুভ উদ্বোধন করলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ক্রিড়া কমিটির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম।
উদ্বোধনী অনুষ্ঠানে ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রবীন্দ্রনাথ কর্মকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ক্রিড়া কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ লোবান, আরডিসি গোলাম ফেরদৌস,রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনীম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভূমি সহকারী কমিশনার আকলিমা বেগম, তথ্য উপপরিচালক কুড়িগ্রাম নুরুন্নবী সরকার বাবলা, উলিপুর সরকারি কলেজ,অধ্যক্ষ আবু যোবায়ের আল মুকুল, সাংবাদিক নেতা আতাউর রহমান বিপ্লব, যুবনেতা অজয় সরকার, সাদেকুর রহমান স্বপন, সাজু সরকার প্রমুখ।

