ফুলবাড়ীতে চরাঞ্চলের ভুট্টা চাষীদের নিয়ে ভুট্টারাজের মাঠ দিবস অনুষ্ঠিত

কৃষি ও প্রকিৃতি জাতীয় রংপুর

পলাশ ইসলাম, (ফুলবাড়ী) কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভুট্টা চাষীদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে ২০২৩) বিকেলে উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের প্রত্যান্ত চরাঞ্চল জোতইন্দ্র নারায়ন গ্রামের হক বাজার এলাকায় কৃষক ভাইদের শতভাগ আস্থা অর্জনকারী ভুট্টা ভুট্টারাজ পি-৯৫ এর আয়োজনে দুই শতাধিক ভুট্টাচাষীকে নিয়ে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ভুট্টারাজ পি-৯৫ জাত সরবরাহকারী প্রতিষ্ঠান পিওর এগ্রো সায়েন্স -ঢাকা এর সত্তাধিকারী প্রভাষক মিজানুর রহমান জানান, দেশের ১৩টি জেলায় তাদের এ বীজ সরবরাহ করা হয়েছে। তাদের প্রতিষ্ঠানের মোট ৩০ হাজার কেজি ভুট্টা বীজ বিক্রয় হয়েছে। অন্যান্য অনেক জাতের তুলনায় তাদের এই ভুট্টারাজ পি-৯৫ জাতের ফলন সন্তোষ জনক হয়েছে বলে জানান তিনি।

এসময় কৃষক বাদশাহ মিয়া জানান, তিনি ভুট্টারাজ পি-৯৫ জাত চাষ করে ৩৬ শতকে ৫২ মণ ফলন পেয়েছেন। আগের বছরের তুলনায় এবার ৭ মণ বেশি উৎপাদন হয়েছে। ফলন দেখে আগামীতেও ভুট্টারাজ চাষ করার আগ্রহ সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

ফজলুল হক বলেন, তিনি মোট আট বিঘা জমিতে দশ জাতের ভুট্টা চাষ করেছেন। তুলনামূলক ভাবে ভুট্টারাজ পি-৯৫ জাতের ফলন ভালো পেয়েছেন।

রিটেইলার নুরুজ্জামান বলেন, তিনি বিভিন্ন কোম্পানির বীজ বিক্রয় করেন। নিজেও ৫০ শতক জমিতে ভুট্টারাজ পি-৯৫ জাত চাষ করেছেন। মাড়াই করে শুকানোর পর ৬১ মণ হয়েছে।

হক বাজার এলাকার রিটেইলার জাহাঙ্গীর আলম বলেন, তিনি আট বিঘা জমিতে ভুট্টারাজ পি-৯৫ জাত চাষ করেছেন। ৪০ শতক জমির ভুট্টা উত্তোলন করেছেন। এতে ৬০ মণ ফলন পেয়েছেন।

এসময় অত্র এলাকার প্রবীণ ভুট্টা চাষী কোরবান আলীর সভাপতিত্ব ও বালারহাট বাজারের সার ও কীটনাশক ডিলার মশিউর রহমানের সঞ্চালনায় এনতেজার কোম্পানীর অত্র অঞ্চলের সিনিয়র টেরিটরি অফিসার মিজানুর রহমান, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মাহবুব রহমান সুমন, শিক্ষক আনোয়ারুল কবির রুবেল সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *