ফুলবাড়ীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

জাতীয় রংপুর

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামের বাসিন্দা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মনতাজ আলী ১৭ আগস্ট মঙ্গলবার দুপুর ১ টায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, তিন কণ্যা ও এক ছেলে সন্তান রেখে গেছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় এই মরহুম বীর মুক্তিযোদ্ধাকে যথাযথ রাস্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সশস্ত্র সালাম ও শ্রদ্ধা নিবেদনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি রাজীব কুমার রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান ও ফুলবাড়ী থানা পুলিশের অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।

একই গ্রামের আরেক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি তাঁর স্মৃতিচারণ করে বলেন, ৬ নম্বর সেক্টরের অধীনে  ৯ মাসের যুদ্ধের পুরোটা সময় সে আমার সাথে থেকে পাক বাহিনীর সাথে যুদ্ধ করেছে। সে বয়সে তরুণ হলেও অত্যন্ত সাহসী একজন যোদ্ধা ছিল।মুক্তিযুদ্ধের মতই জীবন যুদ্ধেও বউ বাচ্চাদের নিয়ে রীতিমতো সংগ্রাম করে বাঁচতে হয়েছে এই দরিদ্র মুক্তিযোদ্ধাকে। অনেক দিন ধরে নানান রোগে ভুগছিলেন তিনি। অর্থাভাবে সুচিকিৎসার অভাবে শোকের মাসে তাঁর স্ত্রী,পুত্র-কন্যাসহ স্বজনদের  শোকের সাগরে ভাসিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *