নীলফামারীর ডিমলা উপজেলা শাখার আওতায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং ১৫ আগস্টের সকল শহীদদের মাগফেরাত কামনায় কোরআন খানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে বুধবার (১৮ আগস্ট) সকাল ১০টা থেকে অনুষ্ঠান শুরু হয় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ১ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের নীলফামারী জেলা শাখার উপ পরিচালক এ কে এম জাকিউজ্জামান।
এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, উপজেলা যুবলীগেের যুগ্মআহবায়ক ফেরদৌস পারভেজ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের রংপুর বিভাগ মাওলানা জবাইদুর রহমান, মউশিক এর রংপুর বিভাগের সদস্য মাওলানা এইচ এম দিসাদ মিয়া, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের নীলফামারী জেলা সভাপতি মাওলানা আব্দুল জব্বার, মউশির জেলা সাধারন সম্পাদক মাওলানা মোঃ মিজানুর রহমান, ডিমলা উপজেলার মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি হাবিবুর রহমান ও সাধারন সম্পাদক রুহুল আমীন প্রমুখ। পরিশেষে ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

