২২ তম চাইল্ড পার্লামেন্ট প্রস্তুতি কর্মশালা শুরু

জাতীয় সারাদেশ

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ওয়াই-মুভস প্রকল্পের মাধ্যমে এবং অপরাজেয়-বাংলাদেশ এর সহযোগিতায় ইয়েস-বাংলাদেশ এর আয়োজনে বৃহস্পতিবার ঢাকায় উদয়ন স্বাবলম্বী সংস্থা, মোহাম্মদপুরে চার দিনব্যাপী প্রস্তুতি কর্মশালায় শিশু সংসদ সদস্যরা নিজ এলাকার শিশুদের সমস্যাগুলো তুলে ধরবে এবং প্রস্তাবনা তৈরি করবে।

এবারের চাইল্ড পার্লামেন্ট এর প্রতিপাদ্য বিষয় “স্মার্ট বাংলাদেশ এর অগ্রযাত্রায় সুবিধা বঞ্চিত শিশুদের সক্ষমতা বৃদ্ধি এবং বিশেষ বাজেট বরাদ্দ করণ, স্মার্ট বাংলাদেশে,এগিয়ে চলি এক এক সাথে”। বাংলাদেশের ১৬টি বিশেষ অঞ্চলের (চা বাগান, সি বিচ,পাহাড়ি অঞ্চল, দুর্যোগ প্রবণ এলাকা) নির্বাচিত ৫০ জন শিশুর অংশগ্রহণে প্রস্তুতিমূলক কর্মশালা শুরু হয়।

চাইল্ড পার্লামেন্টের ২২তম অধিবেশন অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি ব্রাক ইন সেন্টার মহাখালীতে।
অধিবেশনের প্রধান অতিথি হিসেবে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম উপস্থিত থাকার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *