কবির হোসেন, টাঙ্গাইল:
টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় করোনায় ৫ ও উপসর্গ নিয়ে দুই জন সহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে । নতুন করে আক্রান্ত হয়েছে আরো ২২৭ জন। জেলা স্বাস্থ্য বিভাগ আক্রান্ত ও মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন জানান, গত ২৪ ঘন্টায় টাঙ্গাইলে ৫ জন করোনা ভাইরাসে মারা গেছে। এছাড়াও উপসর্গ নিয়ে জেনারেল হাসপাতালে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া ৫৮১ টি নমুনা পরীক্ষা করে নতুন করে আরো ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৯.০৭ ভাগ।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৮৬৩১ জন, মোট মৃত্যু ১৩০ জন।

