নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০ পিচ ইয়াবা সহ তৈয়ব আলী নামের এক কলেজ শিক্ষককে আটক করেছে বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা। আটক ওই কলেজ শিক্ষক হলেন, উপজেলার নাঙডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা গ্রামের ময়েন উদ্দিনের ছেলে তৈয়ব আলী(৪০)।
বৃহস্পতিবার রাত নয়টার দিকে কুরুষা-ফেরুষা গ্রামের কাঁচা রাস্তার উপর থেকে একটি মোটরসাইকেল গতিরোধ করে জিঙ্গাসাবাদ করতে থাকে বিজিবি। এসময় ওই মোটর সাইকেলের তেলের ট্যাংকির ভিতর থেকে প্লাস্টিকের কাগজে মোড়ানো একটি পোটলার মধ্যে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হলে তাকে বালারহাট বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে শুক্রবার সকালে ফুলবাড়ী থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠিয়ে দেন।
এ ব্যাপারে লালমনিরহাট (১৫ বিজিবি) ব্যাট্যালিয়নের বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার মো. সফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত জানান আটক আসামীকে ফুলবাড়ী থানায় সোর্পদ করা হয়েছে।

