কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, আহত-৩

জাতীয় রংপুর

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। ঘটনাস্থলে দুই জন পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়ে আরো ৩জন কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রোববার সকালের দিকে শহরের পাশে ধরলা সেতুর নিকট একটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রোববার সকাল ১০টার দিকে নাগেশ্বরী থেকে একটি আটো রিকসা যাত্রী নিয়ে কুড়িগ্রামের দিকে আসছিল। এই সময় আটোটি ধরলা সেতুর পূর্ব দিকে মোড়ে আসলে একই দিকে থেকে আসা একটি চলন্ত ট্রাকটরের ডালা খুলে যাত্রীবাহী অটো ডালার ভিতরে ঢুকে যায়। এতে ঘটনা স্থলেই দুইজনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত অবস্থায় ৪ জনকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দুপরের দিকে একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, নাগেশ্বরী উপজেলার ঘোষের খাল গ্রামের মাসুদুর রহমান এর ছেলে অটো চালক মো. হাবিবুল্লাহ (২৪), নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের বামনপাড়া গ্রামের গৃহবধু রাবেয়া বেওয়া ( ৬২) এবং একই গ্রামের নুর আলী।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সাভিস এর লোকজন ঘটনা স্থল দুই জনের লাশ উদ্ধার করে।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ খান মো. শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *