মেহেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালত

অপরাধ খুলনা জাতীয়

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাজারজাত করার অভিযোগে মেহেরপুরের প্রসিদ্ধ গিয়াস মিস্টান্ন ভান্ডার সহ তিনটি মিষ্টির দোকানে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। অপর দুটি দোকান হলো থ্রি স্টার হোটেল ও মিষ্টি মুখ।

৬ মে বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত নেতৃত্বে র‌্যাবের সহযোগিতায় শহরের বিভিন্ন মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত জানায়, মেহেরপুর বড় বাজারের খ্যাতনামা গিয়াস মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও মওজুদ করা হচ্ছে। দেখা যায় মিষ্টির ড্রামে কীটপতঙ্গ ও খবরের কাগজপত্র পড়ে আছে। ঈদে বিক্রির জন্য রাখা মিষ্টির ড্রাম ঢাকনাবিহীন অবস্থায় রাখা হচ্ছে। থ্রি স্টার হোটেল ও মিষ্টি মুখে অভিযান চালিয়ে দেখা যায় পুরাতন বাসি জিলাপি ও মুদিয়া বিক্রির জন্য ডিসপ্লে করে রেখেছে। একারনে এই তিন দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সেনিটারি ইন্সেপেক্টার তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *