বিভিন্ন কর্মসুচিতে নীলফামারীতে শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

জাতীয় দিবস রংপুর

নানা কর্মসুচির মধ্য দিয়ে নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

রবিবার (১৫ আগস্ট) সকাল নয়টায় ডিসি অফিস চত্ত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে রাষ্ট্রের পক্ষে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম, নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক মমতাজুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারন সম্পাদক মাসুদ সরকার, জেলা তাঁতীলীগ সহ সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা যুবলীগেের মাস্ক বিতরণ, কালো ব্যাচ ধারণ করে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু চত্ত্বরে ১ মিনিট নীরবতা পালন, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী জেলা এনএসআই এর উপ-পরিচালক মোঃ খালিদ হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, সাধারন সম্পাদক মাসুদ সরকার, জেলা তাঁতীলীগের সভাপতি দেওয়ান সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড.জামিল আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, পৌর আওয়ামী লীগ সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দ্বীপক চক্রবর্তী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সভাপতি শান্তনা চক্রবর্তী সহ অঙ্গসংগঠন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

দিবসটি উপলক্ষে পৌর আওয়ামী লীগের উদ্যোগে শহরের সকল মাদরাসা ও এতিম খানায় খাদ্য বিতরণ, শহরের গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার ও শহরের জোরদরগা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অপরদিকে নীলফামারী জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

এছাড়া নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়, নীলফামারী পুলিশ লাইন্স একাডেমি, ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, মশিউর রহমান ডিগ্রী কলেজ, রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করেন । দিনব্যাপি আয়োজন শেষে সন্ধা ৭ টায় জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ক্যাবল নেটওয়ার্কের মাধ্যমে বঙ্গবন্ধুর ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *