জাতীয় শোক দিবসে কুড়িগ্রামে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদত বার্ষিকী পালন

জাতীয় দিবস রংপুর

জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে কুড়িগ্রামে এই প্রথম করা হয়েছে ব্যতিক্রমী আয়োজন।

শোককে শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যে নেতাকর্মীকে উজ্জীবিত করার জন্য ব্যতিক্রমী নানা আয়োজনের উদ্যোগ গ্রহন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পিতা মুজিবের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জুর নেতৃত্বে এই প্রথম নতুন সাজে সেজেছে জেলাশহর কুড়িগ্রাম।

জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের দেয়া শোক বার্তা সম্বলিত ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুনে ছেয়ে গেছে জেলা শহরের প্রতিটি মোড়। দিনব্যাপী পিতা মুজিবের ভাষণ মাইকে প্রচার সহ বিভিন্ন মোড়ে দুস্ত ও অসহায় দের মাঝে খাদ্য বিতরণ ছিল উল্লেখযোগ্য।এছাড়া দলীয় কার্যালয় সহ বিভিন্ন অফিস ও সংগঠনে মিলাদ মাহফিল, কোরআন খানি ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যতিক্রমভাবে পালিত হয় জাতীয় শোক দিবসের এই দিনটি। দিবসটি উপলক্ষে জেলা আওয়ামীলীগের সহসভাপতি নি.ম নজমুল ক্রাউন দুটি গরু এবং পাঁচটি খাসি কোরবানি দিয়ে দলের নেতাকর্মীদের উজ্জীবিত করেন।

অপরদিকে,রবিবার সকালে জেলা আওয়ামীলীগ শাপলা মোড়স্থ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও শোক র‌্যালির আয়োজন করে। পরে সকাল সাড়ে নয় টায় কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান জেলাপ্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওযামীলীগ, কুড়িগ্রাম প্রেসক্লাব, পৌরসভা, জাতীয় পার্টি, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও পেশাজীবী সংগঠন।

শোক জানাতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো: জাফর আলী ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, প্রেসক্লাবের সভাপতি এ্যাড.আহসান হাবীব নীলু ও সাধারণ সম্পাদক খ ম আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম জেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *