ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জাতীয় রংপুর

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল চারটায় ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে উপজেলার ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এইচ এম বাবুলের সভাপতিত্ব ও সদস্য সচিব মাহফুজুল হক সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, ফুলবাড়ী সদর বিএনপির সভাপতি মোজাম্মেল হক, শিমুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকু, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপূর্ব লাল সেন, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সেরাজুল ইসলাম সেরা, প্রভাষক খাইরুল বাশার রানাসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *