এনামুল হক সরকার, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: তিস্তার বাজেট কিন্তু তিস্তা ফাইল চাপা পড়েছে, নানা ষড়যন্ত্র হচ্ছে তিস্তা নদী ঘিরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালিরা পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছে।
নদী ভাঙন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা ধর্ম বর্ণ মানে না – বক্তৃতায় ‘তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি।
তিস্তা পাড়ের মানুষ ভাঙনকবলিত, চৈত্রের পানিতেই তিস্তা নদীর ভাঙন দেখা দিয়েছে, ভাঙন ঠেকানোর জন্য পানি উন্নয়ন বোর্ডের নাকি কিছুই করার নেই, তিস্তা নদীর বাজেট ও তৈরি শুধু বরাদ্দ নেই, এটি দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য অবহেলা।
দীর্ঘ মেয়াদি কাজের জন্য দেশের মাত্র সাড়ে আট কোটি টাকা বাজেট অধিবেশনে পাশ করো এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করো। বিশ্বের বহুল আলোচিত “পদ্মা সেতু” নিজেদের টাকায় নির্মিত হয়েছে।আমরা ভারত, রাশিয়া, চীন বুঝিনা আমরা চাই রাষ্ট্রের টাকায় তিস্তার কাজ করা হউক।
বৃহস্পতিবার রাজারহাট উপজেলা তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে (২৮এপ্রিল) বৃহস্পতিবার বিকালে ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের তিস্তা নদীর তীরে আগামী ১৪মে অনুষ্ঠিতব্য “তিস্তা কনভেনশন” উপলক্ষে প্রস্তুতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি।
তিনি আরও বলেন, তিস্তার সঙ্গে দুই কোটি মানুষের ভাগ্য জরিত, নদীর কাজ বাস্তবায়ন হলে তাদের জীবন জীবিকার উন্নয়ন ঘটবে।
তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের রাজারহাট উপজেলা শাখার আহবায়ক সাজু সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজারহাট তিস্তা বাঁচা নদী বাঁচা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সোফিয়ার রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য বখতিয়ার শিশির, রাজারহাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনূর মোঃ আক্তারুজ্জামান, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
এসময়ে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান চাঁদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আদম আলী সরকার, ঘড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ মতিন, আনোয়ার হোসেন, জাহানুর আলম সোহেল, তৌহিদুর রহমান ব্যাপারী, হাদি উজ্জামান, খলিলুর রহমান প্রমুখ।

