কুড়িগ্রামে ফ্রিজের লাইন সংস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

জাতীয় রংপুর

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাহেনুল ইসলাম (৩২) নামের এক ভ্যান চালক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত ওই যুবক উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফুলখাঁ মোজাহিদ পাড়া গ্রামের
লুৎফর রহমানের ছেলে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উমর মজিদ ইউনিয়নের ফুলখাঁ মোজাহিদ পাড়া গ্রামে নিহতের নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে রাহেনুল ইসলাম নিজ বাড়িতে থাকা একটি পুরাতন ফ্রিজের বৈদ্যুতিক লাইন সংস্কারের সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উমর মজিদ ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম মন্ডল জানান, নিহতের নিজ বাড়িতে থাকা একটি পুরাতন ফ্রিজের বৈদ্যুতিক লাইন সংস্কার করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ওই ভ্যান চালকের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *