টিকটক ভিডিও শেষে ধর্ষণ করে পালালো প্রেমিক, ৩ সহযোগী আটক

অপরাধ জাতীয় ঢাকা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় টিকটকের জন্য ভিডিও শ্যূটিং শেষে কথিত প্রেমিকের ধর্ষণের শিকার হয়েছেন ১৪ বছর বয়সী এক মাদরাসা ছাত্রী। এ ঘটনার পর কৌশলে প্রেমিক সহ ২ জন পালিয়ে গেলেও তিনজনকে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারী ধর্ষণ মামলার পর তাদেরকে গ্রেফতার দেখানো হয়। তবে পলাতক রয়েছে মূল আসামী। তাদের সকলের বয়স ১৮ এর নিচে। ২ ফেব্রুয়ারী বুধবার রাতে বন্দরের একরামপুর ইস্পাহানী মাঝি গল্লীতে ওই ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষিতার নানী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ সহ আরো তিনজনকে অজ্ঞাত করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, টিকটক ভিডিও করার জন্য বুধবার বিকেলে কিশোরীকে তার নানীর বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রেমিকসহ ৫ টিকটকার। কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় তারা রাত পর্যন্ত টিকটক ভিডিও শ্যূটিং করে। মাদ্রাসা ছাত্রীকে রাত সাড়ে ৯টার দিকে ইস্পাহানী মাঝির গল্লী এলাকার নির্জন স্থানে নিয়ে কথিত প্রেমিক ধর্ষণ করে। ধর্ষণের সময় বিল্লুর চার সহযোগী ঘটনাস্থল পাহারা দেয়। এলাকাবাসী ধর্ষণের বিষয়টি আচ করতে পেরে তিন সহযোগীকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *