হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম): সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সূর্যদয়ের সাথে সাথেই ৩১বার তোপ ধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা শুরু হয়। দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন নানান ধরনের কর্মসূচী পালন করেছে।
সূর্যদয়ের সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, চিলমারী মডেল থানা, মুক্তিযোদ্ধা, বিএনপি, বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ, রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পৃথক পৃথক ভাবে পুষ্পমাল্য অর্পন করেন। সকাল ৯টায় থানাহাট এই ইউ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীরবিক্রম।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, চিলমারী মডেল থানার তদন্ত ওসি প্রাণ কৃষ্ণ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান উপস্থিত ছিলেন। পরে মার্চপাষ্ট, কুচকা আওয়াজ ডিসপ্লে এবং উক্ত মাঠে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগনকে সংবর্ধনা দেয়া হয়ছে। সংবর্ধনা শেষে ক্রীড়া অনুষ্ঠান এবং সন্ধায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ছে।
এছাড়া ও উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি পৃথক পৃথক কর্মসূচি পালন করেন। এবং দিবসটি উপলক্ষে গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজ বিভিন্ন কর্মসূচি পালন করেন। দিবসটি উপলক্ষে চিলমারী হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।

