ফুলবাড়ীতে ১৪টি স্বর্ণের বার সহ একজনকে আটক করেছে বিজিবি

জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ১৪ টি স্বর্ণের বারসহ এক পাচারকারী যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) টহলরত দল। আটক ওই যুবকের নাম রবিউল ইসলাম (৩৩)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার মজিবর রহমানের ছেলে।

বিজিবি ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের পশ্চিম ধর্মপুর সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৪৩ এর পাশে অভিযান চালায় কাশিপুর ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা। এসময় ১৪ টি স্বর্ণের বারসহ ওই পাচারকারী যুবককে হাতেনাতে আটক করে। পরে বিজিবি সদস্যরা জব্দকৃত স্বর্ণের বার সহ আটক ওই যুবককে কাশিপুর ক্যাম্পে নিয়ে আসে।

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোফাজ্জাল হোসেন আখন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *