রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

জাতীয় শিক্ষা ও ক্যাম্পাস

রাকিব মাহমুদ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ: আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহজাদপুর উপজেলা প্রাঙ্গণে স্বাধীনতার স্মৃতি স্তম্ভ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

বিশ্বদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে সুনাগরিক তৈরি করার যে দায়িত্ব আমরা গ্রহণ করেছি তা যথাযথভাবে পালন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করার আহ্বান জানান। দুপুর ১২.০০টায় অ্যাকাডেমিক ভবন-২-এ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন।

দুপুরে প্রশাসনিক ভবনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষের সমাপনী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক সনৎ কুমার সাহা, বঙ্গবন্ধু চেয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *