ঠাকুরগাঁও এ দশম শ্রেণির স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা, আহত-২

অপরাধ জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও: গত বুধবার (২২শে ডিসেম্বর) সন্ধ্যায় জেলার বিসিক শিল্প নগরী এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মেহেদীক হাসান মিরাজ(১৬) কে কুপিয়ে হত্যার পর ফেলে রেখে পালিয়ে যায় দূর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পৌঁছালেও বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় আরমান ও গালিফ নামে একই বিদ্যালয়ের দুইছাত্র আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতের মামা জানান, মেহেদী বাসায় থেকে পারিবারের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ বন্ধু পরিচয় দিয়ে তাকে কেউ ডেকে নিয়ে যায়। ঘন্টা খানিক পর তাড়া স্থানীয়দের খবরে জানতে পেরে ঘটস্থলে গিয়ে সহযোগিতায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্র মেহেদী মিরাজকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের স্বজনরা। স্বজনদের আহাজারিতে পুরো হাসপাতাল ভারি হয়ে উঠে।

নিহত মেহেদী জেলা সদরের পরিষদপাড়ায় নানার বাসায় থেকে লেখাপড়া করতো বলে জানান স্বজনরা।সে রুহিয়া সেনিহারীর আব্দুল মালিকের ছেলে।

স্থানীয়রা জানান, ঘটনাটি কিশোর গ্যাং দ্বারা ঘটিত। রাত ৮ টার দিকে সদর উপজেলার বিসিকে নগরীর শামীমের হোটেলের পিছন পাশে কিশোর দের গ্যাংয়ের চিল্লাফাল্লা শুনতে পেয়ে বাজারের লোকজন সবাই এগিয়ে গেলে সবাই পালিয়ে যায় এবং আহতদের হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্ত ক্ষরনের জন্য চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্বজনদের।
এ বিষয়ে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, পুলিশ তৎপর রয়েছে। ৪ জনের বীরুদ্ধে মামলা হয়েছে। গ্রেফতার এর প্রচেষ্টা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *