ফুলবাড়ীতে জাতীয় ভোটার দিবস পালিত

জাতীয় রংপুর

‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় ভোটার দিবস ২০২২ পালিত হয়েছে। দিবসটি সষ্ঠু, সুন্দর ও সুচারুভাবে সম্পাদনের লক্ষ্যে বুধবার (২ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে শোভাযাত্রা ও উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাচন অফিসার মমিনুর আলমের সঞ্চালনা ও উপজেলা নির্বাহী অফিসার সুমন দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।।

এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীসমাজ ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *