শফিক স্বপন, মাদারীপুর:
মাদারীপুরে একদিনে শনাক্তের সংখ্যা ১শ’ ছাড়ালো। গত ২৪ ঘন্টায় (৪ জুলাই) করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১শ ৯ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৩৯, কালকিনি ১১, রাজৈর ৪০ এবং শিবচর উপজেলায় ১৯ জন। এ পর্যন্ত একদিনে জেলায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১শ’ ২১ জনে।
মাদারীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মাদারীপুরে গত ২৪ ঘন্টায় ৩শ’ ৪০টি নমুনা পরীক্ষার ফলাফলে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১শ’ ৯ জন। এদের মধ্যে সদর উপজেলায় ৩৯, কালকিনি ১১, রাজৈর ৪০ এবং শিবচর উপজেলায় ১৯ জন। জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১শ’ ২১ জনে। আক্রান্তের হার ৩২ দশমিক ০৫ ভাগ। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩৮ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ হাজার ৪শ’ ৪২ জন। জেলায় সুস্থতার হার ৭৮ দশমিক ২৪ ভাগ।
সূত্রে আরও জানা যায়, বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬শ’ ৪৪ জন। এদের মধ্যে সদর হাসপাতালে আইসোলেশনে ১৭ জন এবং হোম আইসোলেশনে ৬শ’ ২৭ জন চিকিৎসাধীন রয়েছেন। জেলায় মোট ২২ হাজার ১শ’ ১৭টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে।
জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৩ হাজার ১শ’ ২১ জনের মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৩শ’ ৯৮, কালকিনি ৪শ’ ৬২, রাজৈর ৮শ’ ১৩ এবং শিবচর উপজেলায় ৪শ ৪৮ জন শনাক্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। জেলায় মৃত্যুর হার ১ দশমিক ১২ ভাগ।

