কুবি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। শনিবার (১৮ ডিসেম্বর) বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।
নব নির্বাচিত কমিটির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী, সাধারণ সম্পাদক ড. মো: মোকাদ্দেস-উল-ইসলাম, সহ-সভাপতি ড. মিহির লাল ভৌমিক, ড. মো. আমান মাহবুব , যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল হায়াত, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ রাজু, সাহিত্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মু. আবু বকর সিদ্দিক, কার্যকরী সদস্য ড. মো. কাউসার আহমেদ পাটওয়ারী, মো. সিদ্দিকুর রহমান, অধ্যাপক ড. শামিমুল ইসলাম, তারিক হোসেন, মোহাম্মদ মশিউর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন, ছাত্রপরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান, নওয়াব ফয়জুন্নেসা হলের প্রভোস্ট মো. সাদেকুজ্জামান সহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বঙ্গবন্ধু পরিষদের ‘ড. নন্দী ও ড.জুলহাস’ অংশ ঘোষিত নীল দল পূর্ণ প্যানেলে বিজয়ী হয়।

