রৌমারী সীমান্তে বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ, ২ বিজিবি সদস্য আহত, প্রতিরোধে ৭ রাউন্ড গুলি

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে এক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিজিবির দুইজন সদস্য (সিপাই র‍্যাংক) আহত হন। ঘটনা প্রতিরোধে বিজিবি ফাঁকা ৭ রাউন্ড গুলি বর্ষণ করে। বৃহস্পতিবার ভোররাতে আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৯ ও ১০৬০ সীমানার কাছে উপজেলার শৌলমারী ইউনিয়নের চরেরগ্রামে এ ঘটনা ঘটে।জামালপুর-৩৫ বিজিবির পরিচালক লে.কর্ণেল মোহাম্মদ মুনতাসির মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে […]

Continue Reading

কুড়িগ্রামের উলিপুরে ধান ক্রয়ে মৃত ব্যক্তিদের কৃষক সাজিয়ে ৬০ লক্ষ টাকা আত্মসাতে তদন্ত

কুড়িগ্রামর উলিপুরে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে চলতি বোরো মৌসুমে ধান-গম সংগ্রহ করার নামে প্রায় ষাট লক্ষ টাকা হাতিয়ে নেয়ার ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় ওঠে জেলা শহরে। খাদ্য বিভাগ তড়িঘড়ি করে তদন্ত টিম গঠন করলেও দুর্নীতিবাজ সেই গুদাম কর্মকর্তা শাহিনুর রহমান এখনো স্বপদে বহাল তবিয়তে রয়েছে। জানা গেছে,উলিপুর খাদ্য গুদামের কতিপয় কর্মকর্তা ও ব্যবসায়ী […]

Continue Reading

রৌমারীতে অবৈধ বালু উত্তোলন, আদালত স্বপ্রণোদিত হয়ে ৪২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

রৌমারী উপজেলায় ব্রম্মপুত্র নদের কিনার থেকে একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় আদালত স্বপ্রণোদিত হয়ে ৪২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বালু উত্তোলন বন্ধে নির্বাহী প্রশাসনের রহস্য জনক নীরবতা ও ব্যাপকভাবে নদী ভাঙ্গন বিস্তৃত হওয়ায় আদালত এমন সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্ট একধিক আইন জীবি জানান। জেলায় পরিবেশ আন্দোলনের […]

Continue Reading

রাজীবপুরে অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যাচার, শিক্ষক কর্মচারী ও এলাকাবাসির প্রতিবাদ

কুড়িগ্রামের রাজীবপুর সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের ও মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানের প্রায় সকল শিক্ষক কর্মচারী ও এলাকাবাসি। আজ বৃহষ্পতিবা প্রতিষ্ঠানে এক প্রতিবাদ সভায় অংশ নেন ৪৫জন শিক্ষক কর্মচারী ও এলাকাবাসি। সভায় উপস্থিত সকলেই ঐক্যমত পোষন করে লিখিত এক বিবৃতি প্রদান করে। প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয় প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ গোলাম মোস্তফা জামায়াত শিবিরের […]

Continue Reading

মাদারীপুরে নিখোঁজের পাঁচ দিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার

মাদারীপুরে নিখোঁজের পাঁচ দিন পরে ১২ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার২৬ আগষ্ট দুপুর ১২টার দিকে সদর উপজেলার ঘটকচর এলাকার কুমার নদ থেকে আকাশের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আকাশ সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদী এলাকার দেলোয়ার মজুমদারের ছেলে। সে তার মা-বাবার সাথে সদর উপজেলার পেয়ারপুরে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে থাকতেন। মাদারীপুর সদর […]

Continue Reading

রূপগঞ্জে আন্তর্জাতিক জনপ্রশাসন দিবস উপলক্ষে আলোচনা সভা

“ভ‌বিষ্যৎ জন‌সেবা নির্ধারনে নতুন প্রেক্ষাপ‌টে এস‌ডি‌জি রূপায়‌নে নতুন ব্যবস্থাপনার রূপ‌রেখা” প্র‌তিপাদ্যকে সাম‌নে রে‌খে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক জনপ্রশাসন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায় চনপাড়া কমিউনিটি ক্লিনিক ও একশন এইড এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামীলীগের সাধারণ […]

Continue Reading

মৌলভীবাজারের জুড়ীতে চুরির মোটরসাইকেলসহ ছাত্রলীগনেতা আটক

মৌলভীবাজারের জুড়ীতে চুরির মোটরসাইকেলসহ ছাত্রলীগনেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে জেলা গোয়ন্দো শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেন। সায়েল উপজেলার ভোগতেরা এলাকার আব্দুল লতিফের ছেলে। সে জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের ছোট ভাই। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ছাত্রলীগের এক নেতা জানান, সায়েল উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী। […]

Continue Reading

টাঙ্গাইলে আনারসের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি

করোনাকালে আনারসের চাহিদা ও দাম বেশি থাকায় টাঙ্গাইলে আনারস চাষিদের মুখে হাসি ফুটেছে। ভালো দাম পেয়ে আনারস চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। আনারস চাষ ও ব্যবসার সাথে জড়িতদের মুখে হাসি ফুটেছে। কৃষি বিভাগের কর্মকর্তা, চাষি এবং পাইকারি ক্রেতা-বিক্রেতাদের সাথে কথা বলে এইসব জানা গেছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের আনারস চাষি ছানোয়ার হোসেন। দীর্ঘ দিন যাবত […]

Continue Reading

মাদারীপুরে মিথ্যে অভিযোগে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ

মাদারীপুরে থানায় মিথ্যে অভিযোগ দিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন কুনিয়া ইউনিয়নের এক ইউপি সদস্যসহ তার পরিবারের লোকজন।  ভুক্তোভোগীরা জানায়, প্রায় দুই মাস আগে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের হুগলি এলাকায় মিজান হাওলাদার ও মহসিন হাওলাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত হন মহসিনসহ কয়েকজন। এ ঘটনায় মহসিনের বড় ভাই মোশারফ […]

Continue Reading

কুড়িগ্রামে মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরন বিতরন

মুজিব বর্ষ উপলক্ষ্যে কুড়িগ্রামে শারিরীক প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরন বিতরন করা হয়েছে। বুধবার (২৫ আগস্ট) দুপুরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রাঙ্গনে তাদের মাঝে এসব সহায়ক উপকরন বিতরন করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন। এসময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট(ফিজিও থেরাপিষ্ট) ডাঃ মোঃ আরিফুর রহমান উপস্থিত ছিলেন। জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন […]

Continue Reading

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ১৫ দিন পর আসাদুল রাড়ি(২৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আসাদুল উপজেলার শিকারমঙ্গল এলাকার পুর্বশিকামঙ্গল গ্রামের খবির রাড়ির মেঝ ছেলে। নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, শ্রমিক আসাদুল দুই বছর আগে উপজেলার ডিমচর গ্রামের রিপন গোমস্তার মেয়ে শারমিন আক্তারকে […]

Continue Reading

মাদারীপুরের রাজৈরে শেখ রাসেল কলেজের আইসিটি ভবন উদ্বোধন

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুরে শেখ রাসেল মহাবিদ্যালয়ের নবনির্মিত চারতল বিশিষ্ট নান্দনিক আইসিটি ভবনের(২৪ আগষ্ট) মঙ্গলবার দুপুরে শুভ উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক নৌমন্ত্রী মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি। পরে শেখ রাসেল কলেজের আইসিটি ভবনের সভাকক্ষে আলোচনা সভায় ডাঃ মোঃ মোজ্জামেল হক খান কলেজে অধক্ষ্য আঃ হালিম মিয়া এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক উপ-করকমিশনার মুক্তিযোদ্ধা […]

Continue Reading

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি রনি রিমান্ডে

২৪ আগস্ট ২০২১ (মঙ্গলবার) কেন্দ্রীয় ছাত্রদলের ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মশিউর রহমান রনির চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবিরের আদালত। গত ২১ আগস্ট রাতে মশিউর রহমান রনিকে ঢাকার বাংলামোটর এলাকা থেকে আটক করা হয়। পরদিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার তিন মামলায় […]

Continue Reading

কুড়িগ্রামে ফ্রিজের লাইন সংস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাহেনুল ইসলাম (৩২) নামের এক ভ্যান চালক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবক উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফুলখাঁ মোজাহিদ পাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। মঙ্গলবার (২৪ আগস্ট) বিকেলে উমর মজিদ ইউনিয়নের ফুলখাঁ মোজাহিদ পাড়া গ্রামে নিহতের নিজ বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে রাহেনুল ইসলাম নিজ বাড়িতে […]

Continue Reading

ঘানি টেনেই কোটিপতি কুড়িগ্রামের রুহুল আমিন

জীবন-জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে বেঁচে নিয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘানি শিল্পকে আজও আঁকড়ে ধরে আছেন। দেশের বিভিন্ন এলাকায় শিল্পটি বিলুপ্ত হতে বসলেও কুড়িগ্রামের ফুলবাড়ীতে রুহুল আমিন (৭২) বাপ-দাদার পৈতৃক পেশাকে জীবনের শেষ বয়সে এসেও পরিবর্তন করেননি। তার বাড়ী উপজেলার সীমান্তবর্তী নাওডাঙ্গা ইউনিয়নের নাওডাঙ্গা গ্রামে। তিনি ঐ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। আধুনিক আর ডিজিটাল যুগেও […]

Continue Reading

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ওয়ার্কশপের দোকান ও বসতবাড়ী ভস্মীভূত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ওয়ার্কশপের দোকান ও বসতবাড়ী পুড়ে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার বলদিয়া ইউনিয়নের পরশু রামেরকুটি গ্রামের মিলনী বাজারে আব্দুর রহমান এর পুত্র মমিনুর রহমানের ওয়ার্কশপের দোকান ও বসত বাড়ীতে অগ্নিকান্ডের এ দূর্ঘটনাটি ঘটে। আগুন লেগে প্রায় ৯০ হাত একটি টিনের ঘর, ওয়ার্কশপ, লেদ ও অটো পার্টসের দোকান, একটি […]

Continue Reading

নীলফামারীতে অরক্ষিত রেল ক্রোসিংয়ে ট্রেনের সাথে ইট বোঝাই ট্রাকের সংঘর্ষ, নিহত ১

নীলফামারীতে ট্রেন ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি রেলষ্টেশনের দক্ষিণে কাজিরহাট অরক্ষিত লেভেল ক্রসিংয়ে। এ ঘটনায় সাকিল (২২) নামে ট্রাকের হেলপার ঘটনাস্থলে মারা যায়। আহত হয় আরও ২ জন। এরা হলো ট্রাক চালক হাসান মাহমুদ(৩৫) ও ইট ব্যবসায়ী […]

Continue Reading

নীলফামারী কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতি ম্যুরালের উদ্বোধন করেন নীলফামারী-৪( সৈয়দপুর- কিশোরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্তীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ আবুল […]

Continue Reading

ভূরুঙ্গামারীতে আটক বাংলাদেশীকে ফেরত দেয়নি বিএসএফ

অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে প্রতিবন্ধী হাসেন আলীকে আটকের ছয় দিন অতিবাহিত হলেও ফেরত দেয়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ারচর সীমান্তে এ ঘটনা ঘটে। আটককৃত হাসেন আলী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর গ্রামের মৃত কোব্বাত মন্ডলের ছেলে। জানাগেছে, গত বুধবার আন্তর্জাতিক সীমানা পিলার ৯৮৬ এর ভারতীয় ভূখ- তল্লিতলা এলাকায় ভূলক্রমে প্রবেশ […]

Continue Reading

মাদারীপুরে নারিকেল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

মাদারীপুরে নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যার দিকে যুবকের মৃত্যু হয়। ওই যুবক মাদারীপুর সদর উপজেলা কালিকাপুর ইউনিয়নের মৃত আবু আলেম মুন্সির ছেলে সাপু মাতুব্বর (২৯)। স্থানীয় তথ্য মতে, দুপুর একটার দিকে সাপু মাতুব্বর বাড়ির পাশে থাকা একটি নারিকেল গাছে নারিকেল পাড়তে গিয়ে হঠাৎ গাছ থেকে নিচে পড়ে যায়। […]

Continue Reading