কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শিক্ষক সমিতির ২০২১ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ১৫টি পদেই আওয়ামীপন্থী শিক্ষকদের প্যানেল নীল দল (নন্দী-মোকাদ্দেস) নিরঙ্কুশ বিজয় লাভ করেছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন ও পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মোকাদ্দেস-উল-ইসলাম।
সোমবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ কার্যক্রম চলে। সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান।
নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমান মাহবুব ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিহির লাল ভৌমিক, যুগ্ম-সাধারণ সম্পাদক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবুল হায়াত, কোষাধ্যক্ষ বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক হুমায়ুন কাইসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আবু বকর সিদ্দিক।
এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচন হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কাউসার আহমেদ পাটওয়ারী, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মো. ফরহাদ হোসেন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. শামিমুল ইসলাম,একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক তারিক হোসেন, প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মোহাম্মদ মশিউর রহমান, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মেহের নিগার।
এটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১০ম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। উক্ত কমিটি আগামী ১ বছর দায়িত্ব পালন করবেন।

