মো. সুখন, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের নকলা উপজেলায় আধুনিক চাষাবাদ পদ্ধতিতে আমন ধানের বীজ উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর (সোমবার) ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ট্রেইডক্রাফট এক্সচেঞ্জ ও আরডিএস এর বাস্তবায়নাধীন ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বালিয়াদী গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
বালিয়াদি কৃষিপণ্য উৎপাদক সমিতির সভাপতি শাহজাহান আলম এর সভাপতিত্বে ও ক্ষমতায়ন প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. মাহবুব হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ফজলুল হক মনি।
বিশেষ অতিথি উপস্থিত হিসেবে চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু মোতালেব, নুর মোহাম্মদ বুলবুল প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় শতাধিক কৃষক কৃষাণী, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সাংবাদিক উপস্থিত ছিলেন।

