কালিয়াকৈরে স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

জাতীয় ঢাকা

মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় অবস্থিত মালেক স্পিনিং লিমিটেড কারখানায় আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।

প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিক সূত্রে জানাযায়, শুক্রবার সন্ধ্যায় সফিপুরের মালেক স্পিনিং মিলের একটি তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে ওই কারখানার কর্মরত শ্রমিকরা আগুন নিয়ন্ত্রণের প্রাণপণ চেষ্টা করে। এদিকে আগুনের ভয়াবহতা বাড়তে থাকলে কারখানা কর্তৃপক্ষ কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। এ ঘটনায় ভেতরে থাকা কয়েকজন শ্রমিক আহত হয়েছেন বলে জানাগেছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, কারখানা থেকে ফোন পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *