কুড়িগ্রামে চার পা ওয়ালা মুরগির বাচ্চার জন্ম

আলোচিত জাতীয় বিচিত্র রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে চার পা ওয়ালা একটি মুরগির বাচ্চা জন্ম হয়েছে। বাচ্চাটির চারটি পা থাকলে স্বাভাবিকভাবেই চলাচল করতে পারছে।

উপজেলার কচাকাটা ইউনিয়নের ব্যাপারিটারী গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে চার পা ওয়ালা মুরগির বাচ্চাটির জন্ম হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, দুই সপ্তাহ আগে উপজেলার কচাকাটা ইউনিয়নের ব্যাপারিটারী গ্রামের আমিনুল ইসলামের বাড়িতে এ মুরগির বাচ্চাটির জন্ম হয়েছে। বাচ্চাটির চারটি পা থাকলেও স্বাভাবিকভাবেই চলাচল করছে।

আমিনুল ইসলামের স্ত্রী নুরী আক্তার জানান, আমার পালিত একটি মুরগী সাতটি ডিম দিয়েছে। সেই ডিমগুলি বাচ্চা ফুটানোর জন্য দেয়া হয়েছে। এর মধ্য থেকে কয়েকটা ডিম নষ্ট হয়ে গেছে। বাকি দুটি ডিম থেকে দুটি বাচ্চার জন্ম হয়। তার মধ্যে একটি বাচ্চার চারটি পা রয়েছে। বাচ্চাটির চলাচলের সময় দুটি পা ব্যবহার করছে আর দুটি পা তুলনামূলক একটু ছোট হওয়ার চলাচলের কোন সমস্যা হচ্ছে না বলে জানান নুরী।

এবিষয়ে জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. অাব্দুল হাই সরকার জানান, চার পা ওয়ালা মুরগির বাচ্চার জন্ম অনেক সময়ে থাকে। এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বার্থ এনোমেলিজ বলে। বাংলা ভাষায় যার অর্থ জন্মগত অসঙ্গতি বা ত্রুটি। জন্মগত সমস্যার কারনেই এধরনের বাচ্চার জন্ম হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *