ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়

কৃষি ও প্রকিৃতি জাতীয় রংপুর

“বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দুর করি” এই প্রতিপাদ‍্য কে সামনে নিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর ভূরুঙ্গামারীর উদ্যোগে শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় দেশী প্রজাতির মাছ রক্ষার্থে অভয় আশ্রম গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়াও সপ্তাহ ব‍্যাপী প্রচারণা-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, উপজেলা মৎস‍্য কর্মকর্তা আদম আলী চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল।

এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *