নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে হৃদয়ে ফুলবাড়ীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর ২০০২১) সকালে উপজেলার সদর ইউনিয়নের কাশিয়াবাড়ী ঈদগাঁ মাঠে ৫ শতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র (সোয়েটার) বিতরণ করা হয়।

এসময় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মানিক মিয়া, কর অঞ্চল ৮, ঢাকা এর উপ কর কমিশনার ও হৃদয়ে ফুলবাড়ীর প্রতিষ্ঠাতা মিজানুর রহমান উল্লাস, বিশিষ্ট সমাজ সেবক মিজানুর রহমান, ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাধারণ সম্পাদক মুছাব্বির রহমান হ্যাভেন, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

