সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার ২০২১ বই জমা দেয়ার সময় বাড়ল

জাতীয় মুক্তকথা শিল্প ও সাহিত্য

বৈশ্বিক মহামারীর কারণে সৈয়দ শামসুল হক শিশুসাহিত্য পুরস্কার ২০২১ -এর জন্য বই জমা দেয়ার তারিখ ৩০ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এ পুরস্কারের আয়োজক গীতিকার তৌহিদ-উল ইসলাম পাঠাগারের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর পুরস্কারের জন্য মনোনয়ন পেতে আগ্রহী শিশুসাহিত্যিককে ২০২০ সালে বাংলায় প্রকাশিত শিশুতোষ (ছড়া, কবিতা, গল্প, অনুবাদ, নাটক, জীবনী, উপন্যাস) যে কোন একটি বইয়ের ৫কপি ডাকযোগে পাঠাগারের সাধারণ সম্পাদক, ডাকঘর-ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম, এ ঠিকানায় পাঠাতে হবে।

এ পুরস্কারের অর্থমূল্য কুড়ি হাজার টাকা ও একটি সম্মাননা স্মারক। পুরস্কারের জন্য মনোনীত শিশুসাহিত্যিকের নাম সব্যসাচী কবি সৈয়দ শামসুল হকের মৃত্যুদিবস ২৭ সেপ্টেম্বর তারিখে ঘোষণা করা হবে এবং ২৭ ডিসেম্বর কবির জন্মদিনে মনোনীত বা বিজয়ী শিশুসাহিত্যিকের হাতে অনুষ্ঠানের মধ্য দিয়ে পুরস্কার তুলে দেয়া হবে।

প্রয়োজনে ০১৮২০১৬২৫৩৭ নম্বরে বা
মেইল pathager51kuri@gmail.com
এ যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

সংবাদ সম্মেলন করে পুরস্কার ঘোষণা করার তারিখটি ছিল ৪/৬/২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *