চলমান মাদক বিরোধী অভিযানে ফুলবাড়ী থানা পুলিশ ৮ কেজি গাঁজাসহ-এক মাদক কারবারিকে আটক করেছে।
গতকাল(মঙ্গলবার) সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উত্তর কুটি চন্দ্রখানা চোত্তাবাড়ি নামক এলাকা হইতে সুমন চন্দ্র (১৯) কে ৮ কেজি গাঁজাসহ-হাতে নাতে আটক করে পুলিশ। আটক ঐ মাদক কারবারি গংগারহাট আজোয়াটারী মৌজার সুরেশ চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (১৯)।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার,অফিচার ইনচার্জ, রাজীব কুমার রায়, জানান আটক ঐ মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

