নীলফামারীর ডিমলায় খাদ্যসামগ্রী বিতরণ

জাতীয় রংপুর

মশিয়ার রহমান, ডিমলা, নীলফামারী: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে নীলফামারী জেলা প্রশাসনের তত্বাবধানে ডিমলায় উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ পরিবহন শ্রমিকদের মাঝে ত্রান হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (২রা মে) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে নিরাপদ দূরত্ব বজায় রেখে মোট ৫৫ টি পরিবারের মাঝে নগদ ১০ কেজি চাল, ১ কেজি লবণ, ৫ কেজি আলু, ১ লিটার সয়াবিন তৈল ও ১ কেজি সেমাই বিতরণ করা হয়। এই ত্রাণ সামগ্রী উপজেলায় মোট ২০০ টি পরিবারের মাঝে বিতরণ করা হবে বলে জানা যায়।

উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

এসময় আরোও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শ্রী নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেজবাহুর রহমান, উপজেলা ত্রান শাখা উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম, উপজেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাবিবুর রহমান খান লোহানী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *