ফুলবাড়ীতে সুপারের পদত্যাগের দাবীতে এলাকাসীর মানববন্ধন

জাতীয় রংপুর

ফুলবাড়ী, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গংগারহাট দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপার শাহে আলমের বিরুদ্ধে স্বজন প্রীতি ও দুর্নীতির অভিযোগ তুলে পদত্যাগের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও সুশীল সমাজ।

বুধবার সকালে উপজেলার গংগারহাট বাজারে শতাধিক এলাকাবাসী ও সুশীল সমাজের অংশগ্রহণের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য রাখেন,গংগারহাট দ্বি-মুখী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রফিকুল ইসলাম,আব্দুর হানিফ এলাকাবাসী মজনু মিয়া সহ আরো অনেকে।

বক্তারা মাদ্রাসার সুপারের শাহে আলমের ভিন্ন প্রকার দুর্নীতির অভিযোগ নিয়ম বহির্ভূত ভাবে নিজের পরিবার ও স্বজনদের নিয়োগ প্রদানের বিষয়টি তুলে ধরে তাকে অতি দ্রুত তদন্ত-পূর্বক অপসারণের দাবি জানান।

এ ব্যাপারে গংগারহাট দ্বি-মুখী দাখিল মাদ্রাসার সুপার শাহে আলমের সাথে মুঠোফোনে কথা তিনি জানান,আমার বিরুদ্ধে অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *