ফুলবাড়ীতে ২০ বোতল এস্কাফ সহ মাদক কারবারি আটক

অপরাধ জাতীয় রংপুর

চলমান মাদক বিরোধী অভিযানে ২০ বোতল এস্কাফ সিরাপ সহ এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। আটককৃত ওই মাদক কারবারি হলেন মোঃ শাহ আলম (২৬)। সে উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের আঃ হকের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১২-০৮-২১) গোপন সংবাদের ভিত্তিত থানা পুলিশের একটি মাদক উদ্ধার কারি অভিযানিক টিম রাত ৮ টার দিকে শাহ আলমের বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ বোতল এস্কাফ সিরাপ সহ তাকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ, রাজীব কুমার রায় জানান, আটক ঐ মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের আরো তিনটি মাদক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *