কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন উপলক্ষে জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি এস এম ছানালাল বকসির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলক সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য উদয় শংকর চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, জেলা আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি সুধির চন্দ্র রায়,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মহিলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফাল্গুনী তরফদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি জয়ন্ত চন্দ্র রায়, ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক বিষু চন্দ্র রায়, নাগেশ্বরী উপজেলা শাখার সহ-সভাপতি গোপীনাথ চন্দ্র রায়, ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি সুনীল চন্দ্র রায় সরকার,রাজারহাট উপজেলা শাখার সভাপতি সুকমল মিশ্র প্রমূখ। এ সময় জেলার ৯ উপজেলার সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি এস এম ছানালাল বকসিকে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-২ আসন থেকে নৌকা প্রতীকের প্রার্থী মনোনীত করতে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কাছে দাবী জানিয়েছেন সংগঠনের নেতাকর্মীরা।

