আশুলিয়ায় ধামসোনায় ছাত্রলীগের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

জাতীয় ঢাকা

স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ধামসোনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আকাশ দেওয়ানের নিজ অর্থায়ন ও ব্যক্তিগত উদ্যোগে এসব বিতরণ করা হয়।

রবিবার (১ মে ) সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ৪ শতাধিক গরীব, প্রতিবন্ধী ও বিভিন্ন নিম্নবিত্ত আয়ের মানুষের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রতি পরিবারের মাঝে দুধ, সেমাই, চাউল, লবণ ও চিনি এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় আশুলিয়া থানা ছাত্রলীগের সহ-সভাপতি নাদিম হোসেন সহ ধামসোনা ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *