রাজারহাটে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন

জাতীয় রংপুর

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও যুব এবং ছাত্র ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৯আগষ্ট) সকাল ১১টায় রাজারহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্মেলনে সুরেশ চন্দ্র মহন্তের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাবু গোপাল চন্দ্র বর্মণ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ধর্মীয় কল্যাণ ট্রাস্টি বোর্ডর সদস্য ও মঙ্গল প্রদীপ প্রজ্বলক বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এসএম ছানালাল বকসী, সাধারণ সম্পাদক অলক সরকার, পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, জেলা আইন বিষয়ক ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট সুজিৎ চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাজারহাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ কর্মকার, ফুলবাড়ী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অনীল চন্দ্র রায়, কুড়িগ্রাম যুব ঐক্য পরিষদের আহবায়ক জয়ন্ত চন্দ্র রায় , উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন কুমার রায় ও সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম প্রমূখ। দ্বিতীয় অধিবেশনে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এসএম ছানালাল বকসী সম্মেলেনে রাজারহাট হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সুরেশ চন্দ্র মোহন্ত ও সাধারণ সম্পাদক নারু গোপাল শ্যামল, যুব ঐক্য পরিষদের সভাপতি বিশ্ব নাথ কর্মকার ও সাধারণ সম্পাদক সুমন্ত চন্দ্র দাস, ছাত্র ঐক্য পরিষদের সভপতি শুভ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক শান্ত চন্দ্র রায় এবং মহিলা ঐক্য পরিষদের সভাপতি তীর্থ রানী রায় ও সাধারন সম্পাদক মাধবী রানী রায়কে আগামী তিন বছরের জন্য কমিটি ঘোষনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *