ফুলবাড়ীর বালারহাটে সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে সোনালী ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। সীমান্ত এলাকায় সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট পেয়ে খুশি ওই এলাকার সর্বসাধারণ।

রবিবার (২১ মে ২০২৩) সকাল সাড়ে ১১ টায় বালারহাট বাজারের আলহাজ্ব সেকেন্দার আলী মার্কেটে সোনালী ব্যাংক কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের ডিপুটি জেনারেল ম্যানেজার আব্দুল বারেক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ব্যাংকিং শাখার উদ্বোধন করেন।

সোনালী ব্যাংক লিমিটেড ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক সুমন চন্দ্র সাহার সভাপতিত্বে ও অফিসার সাদ্দাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বালারহাট এজেন্ট ব্যাংকিং শাখার স্বত্বাধিকারীরা মসিউর রহমান, নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার, সাবেক ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম, বালারহাট আদর্শ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন চৌধুরী, শিমুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এজাহার আলী, সোনালী ব্যাংক লিমিটেড লালমনিরহাট শাখা ব্যবস্থাপক তানজির পারভেজসহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *