নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুই ভাইয়ের পারিবারিক কলহের জেরে মা ও ছেলে গুরুত্বর আহতের ঘটনা ঘটেছে। গত বুধবার (২৩ অক্টোবর ২০২২) রাত সাড়ে আটটায় উপজেলার পূর্ব ফুলমতি গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেছেন আহতের পরিবার।
জানা গেছে, ওই গ্রামের মৃত কেরামত আলীর দুই ছেলে তাজুল ইসলাম ও মৃত সুরোত আলীর পরিবারের মাঝে ছোটো খাটো বিভিন্ন বিষয় নিয়ে দন্দ্ব লেগেই থাকে। স্থানীয়ভাবে একাধিকবার আপোষ মিমাংসার চেষ্টা করলেও এর কোনো সুরাহা মেলে নাই। এরই জের ধরে গত রোববার রাতের সাড়ে আটটায় দুই পরিবারের লোকজনের মাঝে বাক বিতণ্ডা হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পরিবারের মাঝে মারামারির ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন তাজুল ইসলাম(৪৫), তার ছেলে রাকিব ইসলাম(২২), রফিকুল ইসলামের স্ত্রী রিনা বেগম(৪২), ছেলে মামুন মিয়া(২৪), মারুফ মিয়া(২০) সহ ৭/৮ জন মিলে পূর্ব পরিকল্পিত ভাবে সুরোত আলীর বাড়ির বাড়ির বাইরের উঠানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। সুরোত আলীর পরিবারের লোকজন এসবের প্রতিবাদ করলে তাজুল ইসলামের লোকজন তাদের উপর হামলা চালায়। এতে সুরোত আলীর মেয়ে পারুল বেগম (২৮) ও নাতি সুজন মিয়া (২৩) গুরুতরভাবে জখম হয়। পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সোমবার আহত পারুল বেগমের বড় ভাই এরশাদুল হক বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ফুলবাড়ী থানার দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারওয়ার পারভেজ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

