কালিয়াকৈরে ভাড়া বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

অপরাধ জাতীয় ঢাকা

গাজীপুরের কালিয়াকৈরে সানো হোসেন(৩৫) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার উত্তর গজারিয়া গ্রামের একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে।

জানা যায়, দুই মাস আগে একমাত্র মেয়ে কথা আক্তারকে না জানিয়ে সানো হোসেন তার কথিত স্বামী মোঃ রফিকুল ইসলামের সাথে উপজেলার উত্তর গজারিয়া গ্রামের মোস্তফার বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সে মাঝে মাঝে মোবাইল ফোনে মেয়ে কথার সাথে যোগাযোগ করতো। কর্মজীবনে তারা কি কাজ করতো আশপাশের কেউ তা অবগত নয় বলে প্রতিবেশিরা জানিয়েছেন। ঐদিন সন্ধায় পাশ্ববর্তী বাসার গৃহবধূ মনোয়ারা বেগম ঐ বাসায় গিয়ে দেখে সানো হোসেন চিৎ হয়ে বিছানায় পড়ে আছে। এসময় মনোয়ারার তাকে ডাক কোন সাড়া না দেওয়ায় সে চিৎকার শুরু করে। তার চিৎকারের পাশ্ববর্তী বাসার লোকজন এগিয়ে এসে দেখে সে মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে।

খবর পেয়ে কালিয়াকৈর থানার ওসি(তদন্ত) মোঃ আবুল বাশারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের গলা ও গালে আঘাতের চিহ্ন রয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত সানো হোসেনের স্বামী মোঃ রফিকুল ইসলামের কোন সন্ধান পাওয়া যায় নাই বলে জানিয়েছে পুলিশ। এমনকি তার ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে।

এ ঘটনায় নিহতের ভার্সিটি পড়ুয়া মেয়ে কথা আক্তার ঢাকা উত্তরখান বাসা থেকে কালিয়াকৈর থানায় এসে একটি মামলা দায়ের করেন। নিহতের মেয়ে কথা আক্তার তার মায়ের কতিথ স্বামী মোঃ রফিকুল ইসলামকে চিনে না। এমনকি কোন দিন তাকে দেখেও নাই। তাছাড়া তার বাবার মৃত্যুর পর তার মা দ্বিতীয় বিয়ে করেছে এমন কোন তথ্য তার জানা নেই বলে পুলিশকে জানিয়েছে।

কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) মোঃ আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *