ফুলবাড়ীতে তাফসিরুল কুরআন মাহফিলে হাজারও মুছল্লির ঢল

জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের দারুল কুরআন সিদ্দিকীয়া হিফ্জ মাদ্রাসা/ হযরত ফাতেমা (রা:) বালিকা মাদ্রাসার ছাত্রদের পাগড়ি ও মেয়েদের বোরকা প্রদান উপলক্ষে ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর ২০২৩) নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে প্রভাষক সেলিম হোসেনের সভাপতিত্বে দিনব্যাপী এ কুরআন মাহফিল অনুষ্ঠানে প্রধান তাফসির কারক হিসেবে তাফসির পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছেরে কুরআন, ক্বারী মাওলানা মোঃ আব্দুল্লাহ আল-আমিন, ঢাকা।

এছাড়াও দ্বিতীয় তাফসির কারক হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছেরে কুরআন মাওলানা মোঃ ফখরুল ইসলাম হাদী ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব এইচ এম আদিব আখতাব রাজু বিশেষ তাফসির কারক হিসেবে তাফসির পেশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *